1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে ৩১ দফার সম্বলিত লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নরুল ইসলাম নয়ন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:৫৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে ৩১ দফার সম্বলিত লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নরুল ইসলাম নয়ন

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৪৫ বার

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে যুবদলের পথসভা ও লিফলেট বিতারণ অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী পৌর শহরের প্রান কেন্দ্র চৌমাথা মোড়ে পথসভা ও লিফলেট বিতরণ করেছন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

৩ রা নভেম্বার রবিবার দুপুরে তিনি এ পথসভায় বক্তব্য রাখেন এরপর সর্বসাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন ।

উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে পলাশবাড়ী উপজেলা যুবদলের আহবায়ক মোশফেকুর রহমানের রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব রাজু আহম্মেদ এর পরিচালনায় এ পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম নাজু। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী,সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু,সহ- সভাপতি ও সাবেক ছাত্রনেতা অনিক, ছাদেকুল ইসলাম রুবেল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইউনুছ আলী দুখু,সহ- সাধারন সম্পাদক এ্যাড. আল আমিন, আজাদুল আকন্দ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু,পৌর যুবদলের আহবায়ক লতিফ,সদস্য সচিব হেমাইদুল ইসলাম,সিনিয়র যুগ্ম আহবায়ক রহুল আমিন,যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক সুমন,রাজু সরকারসহ অন্যান্যরা।

এ পথসভা শেষে পলাশবাড়ীর চৌমাথায় সর্বসাধারণ মনেুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সন্মিলিত লিফলেট বিতারণ করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com