1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুড়িগ্রামে পাটবীজ চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুড়িগ্রামে পাটবীজ চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৭৪ বার

পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় চলতি ২০২৪ হতে ২০২৫ অর্থবছরে নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের মাঝে কুড়িগ্রাম সদর উপজেলায় ০৫ নভেম্বর পাটবীজ চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর কুড়িগ্রাম সদর অফিসের আয়োজনে উপজেলা অফিসাস ক্লাব আলোর ভুবন হলরুমের দিনব্যাপী ৭৫ জন পাট চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী পাট চাষীদের মাঝে সম্মানী ভাতা, পাটের তৈরি ব্যাগ, খাতা ও কলম প্রদান সহ দুপুরের খাবার পরিবেশন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডিএই কুড়িগ্রামের অতিরিক্ত উপ-পরিচালক এ কে এম মুবিনুজ্জামান চৌধুরী, কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি অফিসার নাহিদা আফরিন, বিএডিসি কুড়িগ্রামের সরকারি পরিচালক মোঃ হুমায়ুন কবির, পাট অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোঃ সোলায়মান আলী , কুড়িগ্রাম সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ শাহিন মিয়া, কুড়িগ্রাম সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার দিপু রায়, পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল সরকার, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোসাম্মৎ খাদিজা খাতুন প্রমুখ।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights