1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধা সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে গাইবান্ধা জেলা প্রশাসক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:৫৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধা সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে গাইবান্ধা জেলা প্রশাসক

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৫৮ বার

গাইবান্ধা সরকারি কলেজে উদ্যোগে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। গাইবান্ধা সরকারি কলেজের আয়োজনে গতকাল মঙ্গলবার কলেজ প্রাঙ্গনেই অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত এর মধ্য দিয়ে জাতীয় পতাকা এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন, গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আলমগীর হোসেন। এ সময় বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আহসান হাবীব, পলাশবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান, গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশীদ, ছাত্রদল কলেজ শাখার সভাপতি আশরাফুল কাইয়ুম সহ অনেকে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা সরকারি কলেজের সহকারী অধ্যাপক এবিএম জিল্লুর রহমান, প্রভাষক জীবন কৃষ্ণ বর্মন, জান্নাতুল ফেরদৌস এবং আব্দুস সোবাহান টিপু।
উদ্ধোধনি টুর্নামেন্টে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ২-১ গোলে স্নাতক পাশ কোর্সকে পরাজিত করে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com