1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধা ডাকবাংলোর শতবর্ষী পুকুর ভরাট ও গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:৫৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধা ডাকবাংলোর শতবর্ষী পুকুর ভরাট ও গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৪৪ বার

গাইবান্ধা জেলা পরিষদের ডাকবাংলোর পেছনে শতবর্ষী পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ এবং পরিবেশের ক্ষতি করে গাছ কাটার অপতৎপরতার বিরুদ্ধে মানববন্ধন । নাগরিক আন্দোলন স্থানীয় নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে এই মানববন্ধন করে।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে গাইবান্ধা জেলা পরিষদ দোকান বরাদ্দের কথা বলে একদিকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা অন্যদিকে দোকান প্রত্যাশীসহ অসহায় মানুষকে কথিত উন্নয়নের গল্প বলে পক্ষে রাখার চেষ্টা করছে। বক্তারা পরিবেশ রক্ষার্থে অবিলম্বে ভরাট করা শতবর্ষী পুকুরটি পুনঃ খনন, মার্কেট ও অডিটরিয়াম নির্মাণ বন্ধের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ আমিনুল ইসলাম গোলাপ, রাজনীতিক ও পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল, বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, গোলাম রব্বানী মুসা, নিলুফার ইয়াসমিন শিল্পী, মিনারা বেগম, হেদায়েতুল ইসলাম বাবু, মৃণাল কান্তি বর্মন, আব্দুল হালিম সরকার, কাজী আব্দুল ওয়াদুদ প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com