1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভূরুঙ্গামারী উপজেলার বিএনপির আয়োজনে ঐতিহাসিক ৭নভেম্বর দিবস পালিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভূরুঙ্গামারী উপজেলার বিএনপির আয়োজনে ঐতিহাসিক ৭নভেম্বর দিবস পালিত

জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৯৬ বার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি্য দিবস উপলক্ষে এক বিশাল র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির নেতা কর্মীরা বিভিন্ন স্লোগানসহ প্ল্যাকার্ড হাতে নিয়ে এতে অংশ গ্রহণ করে।

শুক্রবার বিকালে ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসা থেকে একটি র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভুরুঙ্গামারী বাস টার্মিনালে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য অনুধাবন করে দেশে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।

এতে বক্তব্য রাখেন উপজেলার সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক শাহিন শিকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াসিন, জয়মনিরহাট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, প্রভাষক শহিদুল ইসলাম, সাংবাদিক রফিকুল হাসান রঞ্জু প্রমুখ

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights