1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভূরুঙ্গামারী উপজেলার আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভূরুঙ্গামারী উপজেলার আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেফতার

ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি:- মোঃ জাকারিয়া হোসেন
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৯৪ বার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী
আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দুই আওয়ামী লীগ নেতা‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। গ্রেপ্তারকৃতরা হ‌লেন উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়ন আওয়ামীলীগের ৩ নং ওয়ার্ড সহ সভাপতি আফতাব মন্ডল (৬০) ও ৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আজিজুল হক রাজু (৪৭)। রোববার (১০ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে ভুরুঙ্গামারী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার খামার আন্ধারীঝাড় গ্রামের শাহা আলী মন্ডলের ছেলে আফতাব আলী মন্ডল এবং বীর ধাউরার কুটি গ্রামের ছবী উল্লাহর ছেলে আজিজুল হক রাজুকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ৪ আগস্ট ভুরুঙ্গামারীতে বৈষম‌্যবি‌রোধী আন্দোল‌নে হামলার ঘটনায় করা মামলায় তা‌দের গ্রেপ্তার করে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights