1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ আটক ২ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ আটক ২

ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি:- মোঃ জাকারিয়া হোসেন
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৮৮ বার

পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ আটক ২কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পু‌লিশ।

আটককৃতরা হলো- উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন (৪০) ও স্বেচ্ছা সেবক লীগের উপজেলা সহ-সভাপতি লাভলু মিয়া মিলন(৩৮)। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে ভুরুঙ্গামারী থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার গছিডাঙ্গা গ্রামের জমসের আলী ঝুমুরের ছেলে ফারুক হোসেন এবং দেওয়ানের খামার গ্রামের সোলায়মান হোসেন এর ছেলে লাভলু মিয়া মিলন কে নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ৪ আগস্ট ভুরুঙ্গামারীতে বৈষম‌্যবি‌রোধী আন্দোল‌নে হামলার ঘটনায় করা মামলায় তা‌দের আটক করে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights