1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খালেদা জিয়াকে শিগগিরই চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খালেদা জিয়াকে শিগগিরই চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৬৫ বার

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়াকে খুব শিগগিরই চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হবে। চিকিৎসকদের পরামর্শে প্রথমে ইউকেতে (যুক্তরাজ্য) নেওয়া হবে। সেখানকার চিকিৎসকদের পরামর্শে যদি অন্য দেশে নেওয়া প্রয়োজন হয় তবে সেটি পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, ২০২১ সাল থেকে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন অসুস্থতা নিয়ে হাসপাতালে থাকতে হয়েছে। এখন তিনি বাসায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বাংলাদেশ থেকে চিকিৎসকরা অমেরিকা, ইউকে, জার্মানিতে চিকিৎসা নিতে বলেছেন। কিন্তু দীর্ঘ সময় ফ্লাইটে থাকা উনার জন্য ক্রিটিকাল রয়েছে। তবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই চিকিৎসকের পরামর্শে চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠানো হবে।

তিনি বলেন, বিভিন্ন সময় উনার চিকিৎসা নিয়ে পত্র-পত্রিকায় লেখা হয়। বাস্তবে আমরা এসব বিষয়ে কখনো গণমধ্যমকে বিষয়ে বলি না। মূলত দেশের মানুষের প্রতি ও বেগম খালেদা জিয়ার মমত্ববোধ ও ভালোবাসার বহিঃপ্রকাশ থেকেই এটি সাংবাদিকরা লিখছেন। আমরা এটি কখনোই দোষের কিছু দেখছি না।

অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সাবেক উপ-মন্ত্রী আসাদুল হাবিব দুলু, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফুল, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুল হক লাকুসহ রংপুর বিভাগের ৮ জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ২৮ নভেম্বর ফাইনাল খেলার মধ্যে দিয়ে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শেষ হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com