1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় লাল পতাকা ও ব্যানার-ফেস্টুন নিয়ে এক পদযাত্রা ও সমবেশ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় লাল পতাকা ও ব্যানার-ফেস্টুন নিয়ে এক পদযাত্রা ও সমবেশ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৪৯ বার

দেশে সংখ্যানুপাতিক ব্যবস্থা চালুসহ নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ চার দফা দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির গণতন্ত্র জাগরণযাত্রা ১৪ নভেম্বর বৃহস্পতিবার শেষ হয়। শেষদিনে গাইবান্ধায় লাল পতাকা ও ব্যানার-ফেস্টুন নিয়ে এক পদযাত্রা শেষে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সমবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সমাবেশে জেলা কমিটির সভাপতি অ্যাডঃ শাহাদত হোসেন লাকুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, অ্যাডঃ মুরাদজামান রব্বানী, গোলাম রব্বানী মুসা, সাদেকুল ইসলাম, যোগেশ্বর বর্মন, আব্দুল্যাহ আদিল নান্নুসহ অন্যান্যরা। ।

এ সমাবেশে সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন বলেছেন, মৌলবাদীদের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়নি, আন্দোলন হয়েছে কৃষক শ্রমিক মেহনতি খেটে খাওয়া মানুষ তথা সর্বস্তরের জনতার। তিনি গাইবান্ধায় এক সমাবেশে এসব কথা বলেন। তিনি আরও বলেন, কৃষক শ্রমিকদের মেহনতের কোটি কোটি টাকা পাচার করেছে আওয়ামীলীগ। তাই কৃষক শ্রমিক মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়নে সরকারকে কাজ করতে হবে।

উল্লেখ্য, সিপিবি গত ১ নভেম্বর থেকে শোষণ-বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণযাত্রা শুরু করে। চারদফা দাবির মধ্যে রয়েছে শ্রমজীবী মানুষের জন্য সর্বত্র রেশনিং ব্যবস্থা চালু, এনজিও ঋণে সুদের হার কমানো, সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সংখ্যানুপাতিক ব্যবস্থা চালুসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com