1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় আইডিইবির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় আইডিইবির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৫৭ বার

 

গাইবান্ধায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার সকাল ১০.০০ টায় শহরের স্বাধীনতা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

র‌্যালিটি স্বাধীনতা প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা প্রাঙ্গণে
শেষ হয়। র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আইডিইবি গাইবান্ধা জেলা নির্বাহী কমিটির উদ্যোগে র‌্যালিটির পূর্বে সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইডিইবির গাইবান্ধা জেলা নির্বাহী কমিটির সভাপতি চন্দ্র শেখর দাস।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,
আইসিটি সম্পাদক শেখ সোহেল রানা,

আলোচনা সভায় বক্তব্য রাখেন, আইডিইবি
গাইবান্ধা জেলার শাখার সাধারণ সম্পাদক জানে আলম সোহেল,
গাইবান্ধা পৌরসভার নির্বাহী প্রকৌশলী রেজাউল হক,
কাউন্সিলর মোঃ সোহরাওয়ার্দি মন্ডল,
আইডিইবি নেতা প্রকৌশলী শফিকুল ইসলাম, মোঃ খালেকুজ্জামান জুয়েল,
গাইবান্ধা ইঞ্জিনিয়ার্স ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন, আইডিইবি সদস্য ফজলে রাব্বি প্রমুখ।

বক্তারা বলেন, ‘প্রকৌশল বিভাগ দেশের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশে এবং দেশের বাইরে গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করে যাচ্ছেন। আজ এই প্রতিষ্ঠানের (আইডিইবি) ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস। অর্ধশতক এর বেশি সময় ধরে এই সংগঠনটি সুনামের সঙ্গে কাজ করে আসছে’। এ সময় বক্তারা গণপ্রকৌশল দিবস ও সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com