1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে আগুন কেড়ে নিলো মিন্টু রায়ের স্বপ্ন - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে আগুন কেড়ে নিলো মিন্টু রায়ের স্বপ্ন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৮ বার

মোঃ খলিলুর রহমান (নীলফামারী জেলা প্রতিনিধি)

আশা নিয়ে তৈরী করা নতুন পাকা বাড়িতে ওঠা হলো না নীলফামারীর সদর উপজেলার ৫ নং টুপামারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হিন্দু পাড়া এলাকার বাসিন্দা শ্রী মিন্টু রায়।

কিন্তু নতুন বাড়িতে আর ওঠা হলো না তার নতুন বাড়িতে ওঠার আগেই সব স্বপ্ন নিমিষেই পুড়ে ছাই হয়ে গেল তার।

শুক্রবার রাত আনুমানিক ৯ টার সময় অঙ্গাত আগুনে পুড়ে গেলো ৪ টি ঘর।

বাড়িতে থাকা হাঁস, মুরগী, গরু ছাগল রক্ষা করতে পারলেও রক্ষা করতে পারেনি বাড়িতে থাকা টাকা, গয়না এবং অর্ধ লাখ টাকার ধান পুড়ে ছাই হয়ে গেছে সব কিছুই।

স্থানীয় লোকজন জানায় রাত আনুমানিক ৯ টার সময় আগুন লাগলে আমরা বিভিন্ন উপায়ে আগুন নেভানোর চেষ্টা করি কিন্তু আগুনে গতি বেড়ে যাওয়ায় আমরা কিছু করতে পারিনি কোন রকমে তাদের বাসায় থাকা কিছু আসবাপত্র মালামাল উদ্ধার করতে সক্ষম হই। তবে আগুন লাগা মাত্রই আমরা ফায়ার সার্ভিস কে বিষয় টি অবগত করি ।

এ বিষয়ে নীলফামারী ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার মেহরাজ উদ্দিন এর সাথে কথা হলে তিনি বলেন আমরা রাত আনুমানিক ৯.১০ ঘটিকায় এর জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পাওয়া মাত্রই আমাদের টিম পানিবাহী গাড়ি সহ ঘটনা স্থলের উদ্দেশ্য রওনা দেয় তবে ঘটনাস্থলে যাওয়ার মতো কোন রাস্তা না থাকায় পানিবাহি গাড়ি টি ফেরত যায় এবং আমদের ছোট গাড়ি টি কোন রকমে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং প্রায় ৩০ মিনিটের ব্যবধানে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিভাবে আগুন লাগলো সেটি তদন্ত না করা পর্যন্ত সঠিক ভাবে বলতে পারবো না তবে আমরা ধারণা করছি শর্টসার্কিট থেকেই আগুনের সুত্রপাত হতে পারে এবং আগুনে ভুক্তভোগী পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় তিন লাখ টাকার মতো।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com