ময়মনসিংহে ইউপি চেয়ারম্যানসহ ৩ আ. লীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহ সদর উপজেলার এক ইউপি চেয়ারম্যানসহ তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই মামলার আসামি। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে ও দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।গ্রেপ্তাররা হলেন- ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান, যুবলীগ নেতা নজরুল ইসলাম শেখ এবং সাইদুল ইসলাম নাহিদ।

তাদের মধ্যে এদিন ভোরে অভিযান চালিয়ে নজরুল ও নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে গ্রেপ্তার হন ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তাররা বিস্ফোরক মামলার আসামি। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা

Verified by MonsterInsights

ময়মনসিংহে ইউপি চেয়ারম্যানসহ ৩ আ. লীগ নেতা গ্রেপ্তার

আপলোডের সময় : 07:48:59 pm, Tuesday, 19 November 2024