গাইবান্ধার কুপতলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় দরজা-জানালাসহ প্রধান শিক্ষক আটক

গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কূপতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক বিদ্যালয়ের দরজা-জানালা খুলে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় ভ্যানসহ তাকে আটক করে এলাকাবাসী। পরে অবশ্য কৌশলে পালিয়ে যান প্রধান শিক্ষক আব্দুল হান্নান। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে।

স্থানীয়রা জানায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান বিদ্যালয়ের অফিস কক্ষ, শ্রেণিকক্ষ এবং বাথরুমের ৪টি লোহার এবং ১টি প্লাস্টিকের দরজা মিস্ত্রি দিয়ে খুলে ফেলেন। পরে সেগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী পথে ভ্যানসহ তাকে আটক করে। এ সময় কৌশলে পালিয়ে যান তিনি।

পরে গ্রামবাসী দরজাগুলো স্থানীয় ইউপি সদস্য মুরাদ মিয়ার কাছে রাখেন এবং ওই প্রধান শিক্ষকের বিচার দাবি করে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সেমিফাইনালে কৃষ্ণা-মাছুরার টাঙ্গাইল ও উমেহ্লার রাঙামাটি

Verified by MonsterInsights

গাইবান্ধার কুপতলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় দরজা-জানালাসহ প্রধান শিক্ষক আটক

আপলোডের সময় : 02:30:45 pm, Wednesday, 20 November 2024