1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ছাত্র আন্দোলনে হতাহতের মামলায় প্রধান শিক্ষক কারাগারে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ছাত্র আন্দোলনে হতাহতের মামলায় প্রধান শিক্ষক কারাগারে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৫২ বার

ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের মামলায় ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন তসলিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) ফেনী শহর থেকে গ্রেপ্তারের পর বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার গিয়াস উদ্দিন সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চরহুজুরী গ্রামের আজিম হাজী বাড়ির শরিয়ত উল্লাহর ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের ট্রাংক রোড এলাকা থেকে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, গ্রেপ্তার গিয়াস উদ্দিন আন্দোলনে হতাহতের ঘটনায় ফেনী মডেল থানায় করা একটি মামলার এজাহারনামীয় আসামি। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com