1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শহীদরা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে- বেবী নাজনীন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১:৪৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শহীদরা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে- বেবী নাজনীন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৫৮ বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদরা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। এসব বীর শহীদদের আমরা কোনোদিন ভুলতে পারবো না।

কারণ ছাত্র-জনতার আন্দোলনে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।
শনিবার (৩০ নভেম্বর) সৈয়দপুর বিমানবন্দরে একথা বলেন ব্লাক ডায়মন্ড খ্যাত সংগীত শিল্পী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন।

বেবী নাজনীন বলেন, ছাত্র-জনতার আন্দোলনে পতন হয়েছে স্বৈরাচারের। আমি সাধ্যমতো শহীদ পরিবারের পাশে থাকবো।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়াকে স্মরণ করে বলেন, আমি নিজ জন্মভূমি সৈয়দপুরের জন্য কিছু করতে চাই।
এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দল আমাকে নমিনেশন দেবে কিনা তা বলতে পারছি না। তবে নির্বাচনের বিষয়টি এখনো আলোচনায় আসেনি।
তিনি আরও বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়া আমাদের অঙ্গীকার। আমি সৈয়দপুরে এসেছি, আপসহীন নেত্রী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চাইতে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শাহাদাত বরণকারী শহীদদের জন্য দোয়া চাই।

বেবী নাজনীনের আগমনকে কেন্দ্র করে বিএনপি দলীয় নেতাকর্মী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। বিমানবন্দরে সৈয়দপুর বিএনপির জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা যুবদলের আহ্বায়ক তারিক আজিজ প্রমুখ তাকে স্বাগত জানান।

বেবী নাজনীন পরে স্বৈরাচার পতন আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ সাজ্জাদ হোসেনের বাঙ্গালীপুরের বাসায় যান এবং পরিবারের খোঁজখবর নেন। এরপর তার পৈতৃক ভিটা সৈয়দপুর শহরের সরকারপাড়া বাসায় যান। বিকেলে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com