1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাহালুতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাবা আহত মেয়ে - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:০৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাহালুতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাবা আহত মেয়ে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ২২৬ বার

বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ও তার মেয়ে গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

মঙ্গলবার বিকেল ৪ টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে উপজেলার বীরকেদার ইউনিয়নের গার্ডেন ভিউ এর পাশেই এ দুর্ঘটনা ঘটে। এসময় নিহত ব্যক্তি তার কন্যাকে নিয়ে মোটর সাইকেলে করে নিজ গ্রাম কাহালু উপজেলার আড়োবাড়ি হতে দুপচাঁচিয়া উপজেলা সদরে মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

এসময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকের সাথে মােটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে । মোটর সাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয় এবং তার সাথে থাকা কন্যা গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন মূমুর্ষ অবস্থায় বাবা ও মেয়েকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান ।

কর্তব্যরত চিকিৎসক আওলাদ হোসেনকে মৃত ঘোষণা করেন।

আহত হলেন মৃত আওলাদ এর মেয়ে আবিদা খাতুন আলো (১৮)। পেশায় একজন ছাত্রী।

নিহত ব্যক্তি কাহালু উপজেলা দুর্গাপুর ইউনিয়নের আড়োবাড়ী গ্রামের সাবেক প্রধান শিক্ষক মরহুম মমতাজুর উদ্দিনের ছেলে আওলাদ (৪০) পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন।

উক্ত বিষয়টি নিশ্চিত করেন কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com