1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাদুল্যাপুরে ভোটার হতে গিয়ে রোহিঙ্গা যুবক ও দুই সহযোগী গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১:৩০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাদুল্যাপুরে ভোটার হতে গিয়ে রোহিঙ্গা যুবক ও দুই সহযোগী গ্রেফতার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬ বার

 

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিসে ভোটার হতে গিয়ে রোহিঙ্গা যুবক নুরুল আমিন (২৪) সহ তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। রবিবার (১ ডিসেম্বর) সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোমেন তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। তারা ভোটার হওয়ার জন্য ভুয়া কাগজপত্র নিয়ে আসছিলেন।

আটককৃত রোহিঙ্গা যুবক নুরুল আমিন কক্সবাজারের বালুখালি ৯ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা লালু মিয়ার ছেলে। তার সঙ্গে ছিল সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের আশরাফুল ইসলাম সরকারের ছেলে মো. তায়েফ সরকার (২৩) এবং তরফ কামাল গ্রামের রঞ্জিত চন্দ্র বর্মনের ছেলে জীবন কৃষ্ণ সরকার (৩৪)।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোমেন জানান, রবিবার দুপুরে নুরুল আমিন ও তার দুই সহযোগী ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য উপজেলা নির্বাচন অফিসে আসেন। তারা রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রাম এলাকার ভোটার হওয়ার আবেদন নিয়ে এসেছিল। তবে, আবেদনপত্রের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য এবং তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হয়। পরে নাগরিকত্ব ও চারিত্রিক সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করলে সবকিছুই ভুয়া বলে প্রমাণিত হয়।

নুরুল আমিন জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তিনি তার সহযোগীদের সহায়তায় ভোটার হতে এসেছিলেন। এরপর তাদের পুলিশে সোপর্দ করা হয় এবং থানায় একটি মামলা দায়ের করা হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান, ‘এ ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোমেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।’ তিনি আরও জানান, ‘আটকদের সোমবার (২ ডিসেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com