1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ১৯৩ বার

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, বিশেষ প্রতিনিধি।

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অব. মেজর মফিজুল হক সরকারের ঈগল প্রতীকের কর্মীর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. শওকত আকবর আজম।

এলাকাবাসীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামের জলিল মেম্বারের বাড়ির পার্শ্বে এক ব্যক্তি চিৎকার করছিল। চিৎকার শুনে কাছে এসে দেখা যায় মোটরসাইকেল রোধ করে তিন-চারজন শওকতকে এলোপাতাড়ি ভাবে তাঁর শরীরে আঘাত করতেছে। লোকজনের সমাগম দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘন কুয়াশার কারণে তাদের চিহ্নিত করা যায়নি।

স্বতন্ত্র প্রার্থী মো. মফিজুল হক সরকারের ব্যক্তিগত সহকারি উল্লাস হোসেন জানান, প্রার্থীর বাসায় আমাদের নির্বাচনী মনিটরিং টিমের মিটিং শেষে শওকত নিজ বাসায় মোটরসাইকেল চালিয়ে ফেরার সময় তাঁর ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। শওকতের হাত ভেঙে গেছে এবং তাঁর শরীরের প্রচুর আঘাত করা হয়েছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি।

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক সরকার বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার নির্বাচনী মনিটরিং টিমের সদস্যর ওপর এমন ন্যাক্কার জনক হামলা চালানো হয়েছে। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com