1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর ১৪৩৯ ভারতীয় ফেনসিডিল সহ আটক -২ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৭:৪৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর ১৪৩৯ ভারতীয় ফেনসিডিল সহ আটক -২

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ বার

যশোর কোতয়ালি মডেল থানাধীন ঘোপ কবরস্থান এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ১৪৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৬
র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প সুত্রে জানা যায়, একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্য যশোর জেলার কোতয়ালি মডেল থানাধীন ঘোপ কবরস্থান এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ২ ঘটিকায় যশোর জেলার কোতয়ালি মডেল থানাধীন ঘোপ কবরস্থান এসআর মটরস (রানার গ্যারেজ) এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ১৪৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী- ১। রাশেদুল ইসলাম  টুটুন (৪২), পিতা-মৃত- নাসির উদ্দিন, সাং-আন্দুল বাড়িয়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা, ২। মোঃ সাব্বির হোসেন (২০), পিতা-আমিরুল ইসলাম, সাং-বাকা, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়কে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামিদ্বয়ের হেফাজত হতে অবৈধ ভারতীয় ফেন্সিডিল-১৪৩৯ বোতল, ০৩টি মোবাইল ফোন, ০৬ টি সিম কার্ড, প্রাইভেট কার-০১ টি, গাড়ির কাগজ পত্র-০১ সেট এবং নগদ টাকা-২১০০ টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদ্বয়কে যশোর কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করে আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com