1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে অ্যাড.স্মৃতি এমপির সমর্থনে নির্বাচনী জনসভা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে অ্যাড.স্মৃতি এমপির সমর্থনে নির্বাচনী জনসভা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২২৭ বার
Exif_JPEG_420

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, বিশেষ প্রতিনিধি,পলাশবাড়ী(গাইবান্ধা) : ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গাইবান্ধা-৩(পলাশবাড়ী-সাদুল্লাপুর)নির্বাচনী আসনে নৌকা মনোনীত প্রার্থী অ্যাড.উম্মে কুলসুম স্মৃতির সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৪ জানুয়ারি)দুপুরে পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের সভাপ- -তিত্বে সভা অনুষ্ঠিত হয়। নৌকাই মঙ্গল-নৌকাই উন্নয়ন উল্লেখ করে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা সদর আসনের এমপি হুইপ মাহাবুবআরা বেগম গিনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বকর প্রধান,জেলা আ’লীগ সদস্য পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,উপজেলা আওয়ামী লীগ সহ- সভাপতি ছাইফুলার রহমান চৌধুরী তোতা,সাবেক সহ- সভাপতি শহিদুল ইসলাম বাদশা,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন,জেলা যুবলীগ সভাপতি শাহ আহসান হাবীব রাজিব,জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ ও উপজেলা কৃষকলীগ সভাপতি মোহাব্বত জান চৌধুরী, সাবেক স্বেচ্ছা লীগ এর আহবায়ক শেখ শামসুজ্জোহা আহমেদ হিটু সহ উপজেলা এবং ইউনিয়ন আ’লীগ নেতৃবৃন্দ।এসময় উপজেলা ও ইউনিয়ন আ’লীগ ছাড়াও সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ভোটার- সমর্থকরা উপস্থিত ছিলেন।শেষে ৭ জানুয়ারি ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিতসহ বহুমুখী উন্নয়নের শ্লোগান সম্বলিত একটি বিশাল মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights