1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঢাকা রিজেন্সি হোটেল ও ক্রাউন সিমেন্টের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:৪৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঢাকা রিজেন্সি হোটেল ও ক্রাউন সিমেন্টের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ বার

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং ক্রাউন সিমেন্টের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। যার আওতায় প্রতিষ্ঠানটির ডিলার, লয়াল্টি মেম্বার এবং সদস্যদের জন্য এক্সক্লুসিভ সুবিধা দেবে ঢাকা রিজেন্সি। 

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকা রিজেন্সির প্রাঙ্গণে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের নির্বাহী পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক (কারেন্ট ইন চার্জ) শাহিদ হামিদ এফআইএইচ এবং ক্রাউন সিমেন্টের হিউম্যান রিসোর্স প্রধান এ বি এম ইউসুফ আলী খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এই চুক্তি সংগঠিত হয়। চুক্তি অনুযায়ী, ক্রাউন সিমেন্টের সদস্যরা ঢাকা রিজেন্সির সেবাসমূহে বিশেষ এক্সেস পাবেন, যার মধ্যে রয়েছে রুম রেট, ডাইনিং ডিসকাউন্ট, স্পা,সুইমিং পুল, হেলথ ক্লাব সুবিধা প্রভৃতি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সির ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. মাহমুদ হাসান এবং ক্রাউন সিমেন্টের সহকারী মহাব্যবস্থাপক মুনতাসির জামান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com