1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজীপুরে অটিজম প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালকের মৃত্যু  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজীপুরে অটিজম প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালকের মৃত্যু 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১২৯ বার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা অটিজম প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক সেলিম রেজা জীবন আর নেই। শুক্রবার রাত সাড়ে বারোটায় তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ)। তার বয়স হয়েছিলো ৪২ বছর। তিনি মা, ভাই, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির তিনি সহ সভাপতি ছিলেন। তিনি টাঙ্গাইলের মধুপুরে এসেনসিয়াল ল্যাটেক্স প্রসেসিং প্লান্ট এ ক্রয় বিভাগের সহকারী কর্মকর্র্তা হিসেবে কর্মরত ছিলেন। শনিবার বেলা এগারটায় নিজ বাড়ি চালিতাডাঙ্গায় মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। সেলিম রেজা জীবনের মৃত্যুতে শোক জানিয়েছেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আবদুল জলিল, চালিতাডাঙ্গা ফ্রেন্ডস এ্যাসোসিয়েশনের সভাপতি হামিদুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com