1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ধামইরহাটে এতিম শিশুদের মাঝে কম্বল উপহার দিলেন ইউএনও - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ধামইরহাটে এতিম শিশুদের মাঝে কম্বল উপহার দিলেন ইউএনও

মোঃ সহিদুল ইসলাম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার

 

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে অসহায় দুস্থ এতিম ৩০জন শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা চকযদু কাশিয়াডাঙ্গা মদিনাতুল উলূম কওমী মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। এসময় ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মো. সামসুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনছুর আলী, মদিনাতুল উলূম কওমী মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মো. তরিকুল ইসলাম, সাংবাদিক মালেক সরদার, অরিন্দম মাহমুদ, রেজুয়ান আলম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ধামইরহাট বেনিদুয়ার ক্যাথলিক মিশনে আরো ৫০জন অসহায় দুস্থ শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, মাননীয় সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে উপজেলার অসহায় দুস্থ শিশু ও পথচারীদের মাঝে সর্বমোট ৫শত ৫৮টি কম্বল বিতরণ করা হবে। শীতার্ত কোন মানুষ যেন শীতে কষ্ট না পেয়ে থাকে সেজন্য উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com