1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর চৌগাছায় ৩ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আটক -২ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৭:৪৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর চৌগাছায় ৩ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আটক -২

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ বার

যশোরের চৌগাছায় তিনট চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, চৌগাছা শহরের মাঠপাড়া এলাকার টিপু সুলতানের ছেলে মুন্না মন্ডল ওরফে মুন্না (১৯) এবং স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে পারভেজ আহমেদ ওরফে সোহাগ (২৩)।
চৌগাছা থানার ওসি পায়েল হোসেন জানান, চুরি হওয়া একটি মোটরসাইকেল খুঁজতে শনিবার মুন্নাকে গ্রেফতার  করে পুলিশ।
এরপর মুন্নার দেওয়া তথ্য মতে, এই চোরাই চক্রের আর এক সদস্য পারভেজের বাড়িতে অভিযান চালিয়ে পারভেজকে আটক করে। এসময় পারভেজের বাড়ি থেকে দুইটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। পরে মুন্নার বাড়ি থেকে আর একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোটর সাইকেলের মধ্যে একটি আরটিএ, একটি পালসার এবং একটি সিটি-১০০।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোর চক্রের ২ সদস্য জানিয়েছে, তাদের কাছে একটি মাষ্টার ‘কি’ আছে যেটা দিয়ে মোটর সাইকেলের তালা খোলা হয়। মাষ্টার ‘কি’ দিয়ে কাজ না হলে এসিড ব্যবহার করতো বলে তারা জানিয়েছে। তারা আরও জানায়, তাদের সদস্যরা মিলে আশপাশের জেলা থেকে মোটরসাইকেল চুরি করে এনে নিজেদের বাড়িতে রেখে রং পরিবর্তন করতো। সে গুলো দেশের বিভিন্ন জেলায় নিয়ে সেগুলো বিক্রি করা হতো।
আটককৃতদের আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলেছে বলে জানান চৌগাছা থানার ওসি পায়েল হোসেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com