1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে খায়রুল ইসলাম চান সভাপতি ও রফিকুল ইসলাম মঞ্জু সেক্রেটারি নির্বাচিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে খায়রুল ইসলাম চান সভাপতি ও রফিকুল ইসলাম মঞ্জু সেক্রেটারি নির্বাচিত

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১১১ বার

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশবাড়ী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৩ জানুঃ ২৫) পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ মাঠে বেলা ৩ টায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খায়রুল ইসলাম চান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম চৌধুরী(মঞ্জু)। এ ছাড়াও কমিটির ৩৫ সদস্যদের নাম ঘোষণা ও শপথ বাক্য পাঠ করানো হয়।

উক্ত সম্মেলনে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খায়রুল ইসলাম চান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক মোঃ গোলাম রব্বানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা ও গাইবান্ধা-৩ আসনের জামায়াত মনোনীত পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি নুরুন্নবী প্রধান, সেক্রেটারি আবুল হাসান মোঃ নয়া মিয়া, সহ-সভাপতি পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, পলাশবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান- আবু বক্কর সিদ্দিক। আরো উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা সাখাওয়াত হোসেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights