1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে একটি অসহায় পরিবারের ওপর সশস্ত্র হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে একটি অসহায় পরিবারের ওপর সশস্ত্র হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ৫১ বার

 

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে সন্ত্রাসী কায়দায় একটি অসহায় পরিবারের ওপর হামলা চালিয়ে মারপিট ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ এন্তাজ আলীগংদের বিরুদ্ধে।

গত রবিবার (৫ ই জানুয়ারী) রাত সাড়ে ৯ টার দিকে পলাশবাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ডের মহেশপুর গ্রামে সশস্ত্র এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারী এন্তাজ আলীগংদের বাড়ি পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার কবিলপুর সোনাতলা গ্রামে।

হামলায় আহতরা হলেন, মহেশপুর গ্রামের আবু হোসেন, তার স্ত্রী রাবেয়া বেগম, ছেলে সোহেল রানা, মানিক মিয়া, বাবুল মিয়া ও ফুল মিয়া।

সেদিন হামলাকারীরা মারপিট ও লুটপাট করেই খ্যান্ত হয়নি,তারা ফুল মিয়াকে তাদের বাড়িতে তুলে নিয়ে দ্বিতীয় দফায় মারপিট চালায়। সেখানে একপর্যায়ে ফুল মিয়া জ্ঞান হারিয়ে ফেলে। পরে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় সোহেল রানা বাদী হয়ে ৮ জনকে আসামি করে পলাশবাড়ী থানায় একটি মামলার এজাহার দাখিল করেন।

এজাহার থেকে জানা যায়, মহেশপুর গ্রামের আবু হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী গ্রাম কবিলপুর সোনাতলার বাসিন্দা মৃত নজো পাগলার ছেলে এন্তাজ আলী গংদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলিয়া আসিতেছে। এরই জেরে গত রবিবার রাত সাড়ে ৯ টার দিকে এন্তাজ আলী গংরা আবু হোসেন ও তার ছেলেদের বসতবাড়ি ও দোকানে সশন্ত্র মামলা চালিয়ে মারপিট ও লুটপাট চালায়। এতে সোহেল রানা, মানিক মিয়া,বাবুল মিয়া, আবু হোসেন, ফুল মিয়া ও রাবেয়া বেগম আহত হয়। খবর পেয়ে পলাশবাড়ী ও সাদুল্লাপুর উভয় থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com