লক্ষ্মীপুরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু

লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় মো: মিরাজ হোসেন (২২) নামে এক চটপটি বিক্রেতার মৃত্যু হয়েছে।
সোমবার(১৩ জানুয়ারি)বেলা ১১টার সময় রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের তোরাব গঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত মিরাজ উপজেলার চর ফলকন ইউনিয়নের লুধুয়া এলাকার বাঘা বাড়ীর আজাদ উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, তোরাবগঞ্জ এলাকা থেকে ড্রাইভার কবির হোসেন ট্রাক্টরট্রলিতে গাছের গুড়ি ভর্তি করে করইতলা এলাকায় ব্রিক ফিল্ডে যাচ্ছিলেন, বিপরীত দিক থেকে আসা চটপটি বিক্রেতা মিরাজ তার অটোরিক্সা নিয়ে ঘটনাস্থলে পৌছলে, ট্রাক্টরট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিরাজ এর মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক্টর চালক কবির হোসেন বর্তমানে পলাতক আছে।

কমলনগর অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সিডনির নতুন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম যাত্রীবাহী ফ্লাইটের যাত্রা শুরু

Verified by MonsterInsights

লক্ষ্মীপুরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু

আপলোডের সময় : 01:00:37 pm, Tuesday, 14 January 2025