1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে স্বামীর তালার আঘাতে স্ত্রীর মৃত্যু - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে স্বামীর তালার আঘাতে স্ত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ৪৮ বার

ভাত দিতে দেরি হওয়ায় স্বামীর তালার আঘাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে স্ত্রীর। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার নীলফামারী সদর উপজেলার হাতিবান্ধা জুম্মাপাড়া এলাকায়।
জানা গেছে, ওই এলাকার রফিকুল ইসলামের পুত্র মামুন হোসেন সকালে স্ত্রী এক সন্তানের জননী মোছাঃ দিনা আক্তারের কাছে ভাত খেতে চায়। স্ত্রী দিনা হাতের কাজ শেষ করে স্বামীকে ভাত দিতে দেরী হওয়ায় ক্ষিপ্ত স্বামী মামুন তালা দিয়ে স্ত্রীর ঘাড়ে আঘাত করে। স্থানীয়রা জানায়, দিনা আক্তারকে তার স্বামী মামুন প্রথমে হাসপাতালে নিয়ে গেলেও তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দিনাকে রংপুরে নেয়ার পরামর্শ দেয়া হয়। কিন্তু অবস্থা বেগতিক দেখে মামুন দিনাকে বাড়িতে নিয়ে আসে এবং উঠানে রেখে সটকে পরে। এদিকে দুপুর একটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দিনার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন বলে সাংবাদিকদের জানান দিনার বড় ভাই মিনার হোসেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com