1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জয়পুরহাটে ‌মাদক ব্যবসায়ী আটক  - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জয়পুরহাটে ‌মাদক ব্যবসায়ী আটক 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ১৫৩ বার

মোঃ আব্দুল হাই জয়পুরহাট জেলা প্রতিনিধি:

গত ১১ মে বৃহস্পতিবার ২০২৪ ইং আনুমানিক রাত ৮ টার সময় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক, স্কোয়াড কমান্ডার সিনিঃ এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে জয়পুরহাট জেলার সদর থানাধীন চকমোহন এলাকা হতে ১৭০৫ লিটার চোলাই মদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত আসামী হলেন ১। শ্রী পরিমল পাহান (৩৫), পিতা-শ্রী বুদু পাহান, গ্রাম- চকমোহন দিগলপাড়া, থানা ও জেলা-জয়পুরহাট ।

র‌্যাব জানান আসামি পরিমল পাহান দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে জয়পুরহাট জেলার সদর থানাধীন চকমোহন গ্রামে নিজ বাড়িতে বাংলা মদ উৎপাদন করে তা গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকা করে ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল। র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে বিপুল পরিমান বাংলা মদ মজুদ অবস্থায় আটক করতে সক্ষম হয়।

মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com