1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে মোটরসাইকেল-বাস সংঘর্ষ, নিহত ১ - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৯:৪৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে মোটরসাইকেল-বাস সংঘর্ষ, নিহত ১

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ৭৭ বার

 

কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কের নাগেশ্বরী পৌর এলাকার চড়াইখেলা ব্রিজের পাশে দূরপাল্লার বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সাত্তার মুহুরি (৪০) ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পাগলারহাট এলাকার বাসিন্দা। তিনি কুড়িগ্রাম জজকোর্টের মুহুরি ছিলেন।

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘন কুয়াশায় সামান্য দূরের রাস্তা ঘাটও দেখা যাচ্ছিলোনা ফলে বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে ঘঠনাস্থলেই মোটরসাইকেল চলকের মৃত্যু হয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, প্রাথমিকভাবে জানা গেছে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বাসটিকে জব্দ করেছে। মরদেহ উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com