1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে প্রবাসীর উদ্যোগে কম্বল বিতরণ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১১:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে প্রবাসীর উদ্যোগে কম্বল বিতরণ

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ৪৪ বার

নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্রআবুল কাশেম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট রুহুল আমিনের আয়োজনে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ডিগ্রি কলেজের অডিটোরিয়াম এর হলরুমে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আমরা গড়েয়াবাসী সংগঠনের সভাপতি ইসরাইল আজাদের সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি রেজওয়ানুল ইসলাম রেদ শাহ, ডিগ্রী কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা।

এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন উত্তরের এই জেলায় কেউ না আসলে বুঝতে পারবে না, যে কতটা শীত সহ্য করতে হয় সেখানকার অসহায় মানুষদের। এই শীতে সরকারি বেসরকারি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছেন তা আসলেই প্রশংসনীয়। এভাবেই আমাদের সকলকে একে অপরের পাশে থাকতে হবে।

সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ৩০০ জন অসহায় ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।

 

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com