
কাজিপুরে নিশ্চিন্তপুর ইউনিয়নে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার, নিশ্চিন্তপুর জজিরা বাজারে বিতরণ কাজের উদ্বোধন করেন. হাফেজ আবু জাফর সরকার সভাপতি – ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজিপুর থানা। এ সময় এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – হাফেজ মুহাম্মদ আবু জাফর সরকার সভাপতি- ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজিপুর থানা শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুবেল সরকার সেক্রেটারি – ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাটুয়ারপাড়া ইউনিয়ন শাখা । প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ক্বারী মুহাম্মদ শাহিনুর আলম সেক্রেটারী – ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজিপুর থানা শাখা। সভাপতিত্ব করেন মোঃ আসাদুজ্জামান নুর (শাহজামাল ) সভাপতি- ইসলামী আন্দোলন বাংলাদেশ নিশ্চিন্তপুর ইউনিয়ন শাখা ও পরিচালনা করেন মাওঃ ওমর ফারুক সাহেব সেক্রেটারী- ইসলামী আন্দোলন বাংলাদেশ নিশ্চিন্তপুর ইউনিয়ন শাখা, আরও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নে অসহায় দুইশ শীতার্তের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে বিতরণ কাজ শুরু করে দলটি। তাদের পরিকল্পনা তারা কাজিপুর উপজেলার সব গুলো ইউনিয়নে এই কাজকর্ম ধাপে ধাপে চালিয়ে যাবেন। কাজিপুর উপজেলার ইসলামি আন্দোলন বাংলাদেশের পক্ষে থেকে আমাদের জানানো হয়।