1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কোকোর মৃত্যু বার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১১:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কোকোর মৃত্যু বার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৫৩ বার

শনিবার (২৫ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ ভাসানী মিলনায়তনের সামনে মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খ.ম রাকিবুল হাসান রতন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান।

ধানবান্ধি ১০ নং ওয়ার্ড সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপির নেতা আবু কায়েস ভূঁইয়া কর্নেল, ফরহাদ সেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার, সদস্য সোহেল রানা হামিদ, যুবনেতা সুরুজ জামান, বাবু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্তেকাল করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো। মৃত্যুর ৪ দিন পর ২৮ জানুয়ারি তার মরদেহ দেশে আনা হয়। সেদিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com