1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে সরস্বতী পূজা দুই দিন অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে সরস্বতী পূজা দুই দিন অনুষ্ঠিত

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও
  • আপডেট সময়ঃ সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৫ বার

উৎসব মুখোর পরিবেশে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সরস্বর্তী পুজা। আজ সোমবার সকাল থেকে জেলার প্রতিটি মন্ডপে বিভিন্ন পুর্জা অর্চনার মধ্যদিয়ে এ উৎসবটি পালন করা হয়।

এবার জেলার বিভিন্ন মন্দিরে, শিক্ষা প্রতিষ্ঠান ও হিন্দু সম্প্রদায়ের বাসাবাড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিবারের ন্যায় এবারও সরস্বতী পুজা উদযাপন করা হচ্ছে।

বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী, শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে এই দিনে পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।পুরোহিতের মন্ত্র উচ্চারনের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। এরপর ফুল আর বেলপাতার সাথে মন্ত্র উচ্চারণ করে দেয়া হয় অঞ্জলি। এ সময় ভক্তরা বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। মায়ের কাছে বিদ্যা ও জ্ঞান লাভের আশায় প্রার্থনা করেন শিক্ষার্থীরা এবং ভক্তরা।

পূজায় নানা রকমের ফল, মিষ্টি, নৈবদ্য সাজিয়ে দেবীকে অর্পণ করা হয়। পরে পূজা শেষ ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। উলুধ্বনি ও ঢাকের বাজনায় মুখরিত হয়ে ওঠে প্রতিটি পূজা মন্ডপ।

এবার ধর্মীয় তিথি অনুযায়ী সরস্বতী পূজা দুই দিন অনুষ্ঠিত হচ্ছে।

নানান আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় এর পেছনে টাঙ্গন নদীর দুর্গার ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights