1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে গৃহচোর চক্রের ৪সদস্য গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে গৃহচোর চক্রের ৪সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ১৭৭ বার

উৎপল ঘোষ,যশোর:

জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি রুপন কুমার সরকার যশোর কোতয়ালী থানাধীন খোলাডাঙ্গা গ্রামে মহিবুর বাসা থেকে তাদের অনুপস্থিতকালে অজ্ঞাতনামা চোর/চোরেরা ৫ ভরি স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইল, ঘড়ি, কাপড়, নগদ টাকাসহ মোট ৮ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

মহিবুর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে কোতয়ালী থানার মামলা নং-১৬(১)২৪ রুজু হয়।

উক্ত ঘটনা ছাড়াও যশোর শহর ও আশপাশে একাধিক চুরির ঘটনার তদন্তে নামে ডিবি’র এলআইসি টিম। এলআইসি টিমের এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে একটি টিম ই ১১ জানুয়ারী রাতে পুলেরহাট, চাচড়া এলাকায় অভিযানসচালিয়ে চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করে মোবাইল ফোন, ঘড়ি, ল্যাপটপ, আয়রন, কাপড় চোপড় এবং চৌধুরী টাওয়ারের মর্জিনা জুয়েলার্স থেকে ২ ভরি ৯ আনা, ৫ রতি ৩ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন জুয়েলার্স দোকানের মালিক ফিরোজ ও চোর চক্রের রবিউল এর স্ত্রী মহনা ওরফে রচনা বিজ্ঞ আদালতে দায় স্বীকার কাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে।

জানা যায়, বাদী মহিবুর পটুয়াখালী কুয়াকাটায় বেড়াতে গেলে সেই সুযোগে চোর চক্রের রবিউল ইসলাম ওরফে রবি, রাফীন, শাকিল ও ইসমাইল যোগসাজসে বাদীর বাসার তালা ভেঙ্গে প্রবেশ করে চুরি সংঘটন করে। রবিউল ইসলাম ওরফে রবি এবং রাফীন গত ১০ জানুয়ারী ২৪ রাতে মনিরামপুর এলাকায় চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে। বর্তমানে তারা জেল হাজতে আছে।

আটককৃতরা হলো:ভেড়বাড়ি গ্রামের মৃত ইকবাল হোসেন এর পুত্র মোঃ রাকীন হোসেন (১৯), তপস্বীডাঙ্গা গ্রামের ইউসুফ আলী খানের পুত্র মোঃ ইসমাইল হোসেন (৩০) ও সিরাজসিংগা গ্রামের মহনা ওরফে রচনা (২০), পিতা-মোঃ আসাদুজ্জামান স্বামী-রবিউল ইসলাম রবি, সাং- সিরাজসিংগা, বর্তমান ঠিকানা- চাচড়া রায়পাড়া শুকুর আলীর বাসার ভাড়াটিয়া, ৪। মোঃ ফিরোজ হোসেন (২৪), পিতা- গোলাম মোস্তফা, মাতা- মর্জিনা বেগম, সাং-নাজির শংকরপুর,কোতয়ালী যশোর

উদ্ধারকৃত আলামতঃ২ ভরি ৯ আনা ৫রতি ৩ পয়েন্ট স্বর্ণালংকার, ২। ১টি ল্যাপটপ, ৩। ২টি মোবাইল, ৪। ২টি ঘড়ি, ৫। কাপড়, ৬। আয়রন, ৭। ইজিবাইক।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com