1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাজিপুরের কোনাবাড়ীতে ‘যমুনা’ উপজেলা গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাজিপুরের কোনাবাড়ীতে ‘যমুনা’ উপজেলা গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬০ বার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা অধ্যুষিত ছয়টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা’ উপজেলা গঠনের লক্ষে মিছিল শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (শুক্রবার) বিকালে গাজিপুরের কোনাবাড়ির কুদ্দুস নগর মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঢাকা ও তার আশপাশে কর্মজীবি কাজিপুরের জনগণ এই সভায় অংশ নেন।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের ।
এতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের অন্যতম আয়োজক প্রকৌশলী ফরিদুল ইসলাম, প্রকৌশলী সুমন মিয়া, প্রকৌশলী সোহাগ, জুলফিকার আলী, হেলাল উদ্দিন খাঁ, আলতাফ হোসেন, লাল মিয়া,এলডব্লিউ রাসেল, রবিউল হাসান কবির,সবুজ মিয়া প্রমূখ।মতবিনিময় সভায় প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। বক্তাদের প্রাণের দাবী কাজিপুরের যমুনা দ্বারা বিভক্ত ছয় ইউনিয়ন নিয়ে ‘যমুনা’ নামের একটি উপজেলা গঠন।বৈষম্যের শিকার এই তল্লাটের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে আলাদা উপজেলা গঠনের কোন বিকল্প নেই বলে বক্তাগণ মত প্রকাশ করেন এবং এর বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানের শুরুতে ব্যানার ও ফেস্টুন হাতে‘ যমুনা’ উপজেলা চাই’ স্লোগানসহ একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com