1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বান্দরবানে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:৪৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বান্দরবানে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

দীপংকর মল্লিক, বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৬ বার

 

রবিবার (৯ ফেব্রুয়ারি) বান্দরবানের গরীব, অসহায় আর দুস্থ রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আযোজন করা হয়েছে। সকালে ১০ টা থেকে বান্দরবান স্থানীয় ঈদগাঁ মাঠে বান্দরবান মেডিকেল স্টুডেন্ট’স এসোসিয়েশনের আয়োজনে এবং বান্দরবান সেনা রিজিয়ন, জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক সহযোগিতায় উক্ত মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।

পার্বত্য জেলা বান্দরবানে অসহায় ও দুস্থ রোগীদের সেবা প্রদান করার লক্ষ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪৩জন বিশেষজ্ঞ চিকিৎসক নাক কান গলা, গাইনি, দন্ত, চর্ম, চিকিৎসাসহ বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদান পাশাপাশি রক্ত পরীক্ষা করা হয়েছে।

আয়োজকেরা জানান, ২০১৯ সাল থেকে বান্দরবান মেডিকেল স্টুডেন্ট’স এসোসিয়েশন যাত্রা শুরু করেছে আর এই সংগঠনের প্রায় ১৬০জন স্বেচ্ছাসেবক নিয়মিত সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে।

বিভিন্ন জায়গা থেকে দুঃস্থ ও অসহায় রোগীরা এসে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

চিকিৎসকদের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন স্কাউট, বিডি ক্লিনিক, বন্ধু সভার সদস্যরাসহ কয়েকটি মানবিক সংগঠন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com