1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ী বিএনপির সভাপতি গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:১১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ী বিএনপির সভাপতি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ১৭৬ বার

ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল ওরফে মারো সামাদ কে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম। আজ ১৫ জানুয়ারী সোমবার বিকালে কোমরপুর বাজারের বাসা থেকে গ্রেফতার করে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মোহাম্মাদ সাজ্জাদ হোসেন এর দিক নির্দেশনায় ওসি তদন্ত লাইছুর রহমান এর নেতৃত্বে এস আই শফিক,এস আই রাজুসহ একটি টিম কোমরপুর বাজার এলাকার বাসা থেকে আব্দুস সামাদ মন্ডল ওরফে মারো সামাদ কে গ্রেফতার করে।

আব্দুস সামাদ মন্ডল ওরফে মারো সামাদ পলাশবাড়ী উপজেলা সর্বাঙ্গ ভাদুরিয়া গ্রামের আফসার মন্ডলের ছেলে।

এবিষয়ে পলাশবাড়ী থানা অফিসার ইনর্চাজ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান,আব্দুস সামাদ মন্ডল এর বিরুদ্ধে পলাশবাড়ী থানায় বিগত ও বর্তমান ৮ টি মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী।
প্রাথমিক জিজ্ঞেসাবাদ শেষে তাকে গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com