1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জে র‌্যাব-১২,এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জে র‌্যাব-১২,এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮২ বার

 

সিরাজগঞ্জে র‌্যাব-১২,এর অভিযানে অভিনব কায়দায় পিকআপে মাদকদ্রব্য পরিবহনকালে ৫৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং ০১টি পিকআপ জব্দ।।

এরই ধারাবাহিকতায় র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ২০ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ২০২৫ খ্রিঃ, সকাল ০৯.২০ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন সয়েদাবাদ গোলচত্বরে পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের পিকআপে লুকানো অবস্থায় ৫৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন, ০১টি পিকআপ এবং নগদ ৩,০০০/- টাকা জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ রাসেদ (২৮), পিতা- মৃত আব্দুল আলী, সাং- আন্ডারচর, থানা- নোয়াখালী সদর, জেলা- নোয়াখালী, ২। মোঃ রোবেল আহাম্মদ (৪৫), পিতা- মৃত শাহ্ আলী, বর্তমান সাং- রাজেশপুর, থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা, স্থায়ী সাং- কাজাইকাটা, থানা- মেলান্দহ, জেলা- জামালপুর ।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পিকআপ যোগে মাদকদ্রব্য পরিবহন করে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।

 

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com