1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জে ১৬ বছর পর উন্মুক্তভাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা  দিবস পালন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জে ১৬ বছর পর উন্মুক্তভাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা  দিবস পালন

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৩ বার

 

সিরাজগঞ্জে ১৬ বছর পর বিএনপির স্বতঃস্ফূর্তভাবে মাতৃভাষা দিবস পালন১৬ বছর পর উন্মুক্তভাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা  দিবস পালন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষ্যে এই বছর বিএনপি নেতাকর্মীরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশনে জড়ো হয়। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে শহরে প্রধান সড়ক দিয়ে প্রভাত ফেরীর র‌্যালি শুরু হয়।

র‌্যালিটি ইলিয়ট ব্রীজের পুর্বপাশে ৫২’ পরবর্তী নির্মিত প্রথম শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এবং শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে।

আর ১৬ বছর পর উন্মুক্ত পরিবেশে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে জেলা বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। বিএনপির প্রভাত ফেরীর কর্মসূচি ছিল শান্তিপূর্ণ এবং সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন। এতে দলটির কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলন।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস জানান, ১৬ বছর বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় পুলিশের হয়রানি নির্যাতনের কারণে প্রকাশ্যে থাকতে পারে নাই।

পুলিশ-ডিবি-র‌্যাব দিবসগুলোর আগের দিন বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে। নেতাকর্মীরা পালিয়ে থেকেছে। গুটিকয়েক নেতাকর্মী চুপিসারে শহীদ মিনারে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ জানান, ১৬ বছর পর অধিকার ফিরে পেয়েছি।আমরা উন্মুক্ত পরিবেশে শ্রদ্ধা জানাতে পেরে আনন্দিত। আমরা এই দিবসে শহীদদের শ্রদ্ধা এবং তাদের মায়েদের সালাম জানাই। যাদের কারণে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। এই দিবসে আমরা প্রত্যাশা করছি আমরা শুদ্ধ মাতৃভাষায় কথা বলব এবং ভাষা সংরক্ষণ করবো।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ১৬ বছর পর স্বৈরাচারমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে ও মুক্ত আকাশের নিচে শহীদদের শ্রদ্ধা জানাতে পেরে আমাদের ভাল লাগছে।

গত ১৬ বছর মামলার কারণে অনেক সময় ফুল দিতে যেতে পারি নাই।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, গত ১৬ বছর স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে জেলখানায় বন্দি করে রেখেছিল। আজকে আমরা মুক্ত বাতাসে মুক্ত হাওয়ায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরেছি। এতে বিএনপির সকলেই গর্বিত।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com