1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জে পৃথক তিনটি মরদেহ উদ্ধার  - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জে পৃথক তিনটি মরদেহ উদ্ধার 

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৬ বার

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও বেলকুচি থেকে পৃথক তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে বেলকুচি উপজেলার শাহ্পুর ও রাজাপুর গ্রাম থেকে দুইটি ও সোমবার সকালে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের নিঝুড়ী তালতলা এলাকায় ধানক্ষেত থেকে অজ্ঞাতনামা আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রায়গঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার সকালে উপজেলার নিঝুড়ী তালতলা ব্রিজের নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।পরে এলাকাবাসী রায়গঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নিহত ব্যক্তিকে মেরে ব্র্র্রিজের ওপর থেকে ফেলে দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) আসাদুজ্জামান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি। মরদেহটি সনাক্তকরণের কাজ চলছে।

এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে। অপরদিকে বেলকুচি উপজেলার পৃথক স্থান থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ।

 

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বেলকুচি উপজেলার শাহ্পুর ও রাজাপুর গ্রাম থেকে ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের কানাই লাল সাহার ছেলে সুভাষ চন্দ্র সাহা, একই উপজেলার শাহপুর গ্রাম থেকে বগুড়া জেলার ধুনট থানার মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুল মমিন। বেলকুচি থানা পুলিশ জানায়, বেলকুচি উপজেলার রাজাপুর গ্রাম থেকে সুভাষ চন্দ্রের মরদেহ একটি গাছের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ও আব্দুল মমিন নামের এক তাঁত শ্রমিকের মরদেহ তাঁতে তেনা পেছানো মেশিনের সাথে জড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ জাকেরিয়া জানান, রোববার দিবাগত রাতে উপজেলার পৃথক দুটি স্থান থেকে মরদেহ দুইটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com