
জয়পুরহাটের কালাইয়ের ঐতিহৃবাহী প্রতিষ্ঠান কালাই ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মোঃ খলিলুর রহমান অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কলেজের শিক্ষক- কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছেন। সংবর্ধনা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুল হাসান, কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ তাজ উদ্দিন, গভর্নিং বডির সদস্য ও শিক্ষক বৃন্দ বক্তব্য রাখেন।