1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ১৬৮ বার

মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে ঢাকা-সিরাজগঞ্জ রেলপথের সিরাজগঞ্জ শহরের রায়পুর এলাকায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

পাথর নিক্ষেপের কারণে একটি বগির জানালা সম্পূর্ণ ভেঙে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ট্রেনে দায়িত্বরত আনসার বাহিনীর কমান্ডার শফিকুল ইসলাম জানান, শহরের রায়পুর স্টেশনে যাত্রী নেমে দেওয়ার পর ট্রেনটি ছেড়ে দেয়। ট্রেনটি স্টেশনের অদূরে রায়পুর আমতলার কাছে এলে ট্রেনের ক বগিতে পাথর দিয়ে পরপর চারটি ঢিল ছুড়ে দুর্বৃত্তরা। এতে ট্রেনের পুরো একটি গ্লাস ভেঙে যায়। একটি পাথর ট্রেনের মধ্যে গিয়ে পড়ে।

এ সময় ট্রেনের ভিতরে থাকা নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। তবে অন্ধকারে কাউকে চেনা যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com