1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রামগড় ৪৩ বিজিবি কর্তৃক গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রামগড় ৪৩ বিজিবি কর্তৃক গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৭৫ বার

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি কর্তৃক শীতার্ত গরীব,দুস্থ ও অসহায় পাহাড়ী এবং বাঙ্গালীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

বুধবার (১৮ জানুয়ারী) সকাল ১০টায় রামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নূর হোসেন,এএমসি উপস্থিতিতে গরীব,দুস্থ,অসহায় পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে ৭০টি ও বিওপি পর্য়ায়ে ১৩০ টি শীতবস্ত্র(কম্বল)বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৪৩ বিজিবি ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক রাজু আহমেদ সহ পদস্থ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
রামগড় ৪৩ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নূর হোসেন জানান, রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ী এবং বাঙ্গালী গরীব,অসহায় ও দুস্থদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com