1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জের রায়গঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জের রায়গঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৫৩ বার

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা। শনিবার সকালে চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানাযায়, সরাই হাজীপুর গ্রামের আব্দুল বারিক খানের ছেলে দৈনিক বাংলাদেশ সমাচার, দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি ও রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন খানের সাথে শ্যামগোপ গ্রামের সিদ্দিক হোসেনের পুত্র শাহ পরান গংদের পারিবারিক ও সামাজিক বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে শনিবার সকাল ১১টার দিকে সাংবাদিক শাহিন খান অভীর নলকূপ সংস্কার কাজ দেখতে যায়।

এসময় শাহ পরান গংরা একটি সংঘবদ্ধ দল রাম দা, হাসুয়া, ছুরি, লোহার রড, কাঠের বাটাম, বাঁশের লাঠি দিয়ে তাঁর উপর সন্ত্রাসী হামলা চালায়। এতে সাংবাদিক শাহিন খানের দুহাত ও এক পা এর বিভিন্ন অংশ ভেঙ্গে যায়। ঘটনাস্থল থেকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথম সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করে।

এ ঘটনায় আহতদের বাবা আব্দুল বারিক খান শাহ পরান সহ ১১ জনকে আসামি করে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com