1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরের মেঘাই বাজারে টিনের চালা কেটে দোকানঘরে চুরি - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরের মেঘাই বাজারে টিনের চালা কেটে দোকানঘরে চুরি

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৫৭ বার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই পুরাতন বাজারে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল টিনের ঘরের চালা কেটে ভিতরে ঢুকে মোবাইল ফোনসেট, কসমেটিকস ও নগদ অর্থ নিয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার পরে যেকোন সময়ে এই ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ইত্যাদি স্টোরের মালিক মোহাম্মদ আলী জিন্নাহ জানান, রাত সাড়ে এগারোটার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। শুক্রবার সকালে দোকানে গিয়ে চুরির ঘটনা টের পাই। দোকান থেকে দুইশ পিচ বাটন মোবাইল ফোনসেট নিয়ে গেছে যার মূল্য প্রায় সাড়ে তিনলক্ষ টাকা।
ক্ষতিগ্রন্থ ওষুধ ব্যবসায়ী মামুনুর রশিদ হিটলার জানান, দোকানের ক্যাশবাক্সে রাখা নগদ চল্লিশ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। আকাশমনি গাছ বেয়ে উঠে টিনের চালা কেটে ভেতরে ঢুকেছে চোর। এখনো কেউ অভিযোগ করেনি। তবে তদন্ত চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com