
জয়পুরহাটে ইন্ডাষ্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) জয়পুরহাট জেলা শাখার উদ্দোগে” ২০ মার্চ বৃহস্পতিবার মাহে রমজান ও যাকাত ” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল জেলা সভাপতি মুহাঃ হাসিবুল আলমের সভাপতিত্বে জয়পুরহাট উল্লাস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। জেলা সেক্রেটারি ইন্জিনিয়ার গোলাম মর্তুজার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন (আইবিডব্লিউএফ) বগুড়া জোনের সভাপতি ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মোঃ সেলিম রেজা। এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত পিপি এড. মামুনুর রশীদ, জয়পুরহাট -০২ আসনের এমপি প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, মন্ডল এগ্রো এন্ড চিকস এর পরিচালক মোঃ রাশেদুজ্জামান, ইসলামী ব্যাংক পি এল সি জয়পুরহাট শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান হাবিব, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি জয়পুরহাট শাখার ব্যবস্থাপক মৌছুদুর রহমান, ইসলামী ব্যাংক পিএলসি,পাঁচবিবি শাখার ব্যবস্থাপক সামিউল আলীম, জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, “আইবিডব্লিউএফ” জয়পুরহাট জেলা শাখার সহ- সভাপতি ইন্জিনিয়ার আব্দুল বাতেন, মোঃ মিজানুর রহমান।”মাহে রমজান ও যাকাত ” আলোচনা করেন হানাইল কামিল মাদ্রাসার আরবি প্রভাষক ও ব্যবসায়ী নেতা মাওলানা সাইদুর রহমান, ইসলামী সংগীত পরিবেশন করেন জাকির আল জিয়াদ।মোনাজাত পরিচালনা করেন জয়পুরহাট শহর উপদেষ্টা ও ব্যবসায়ী মাওলানা আনোয়ার হোসাইন।###