
জয়পুরহাটের বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সন্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপবর রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুর রহমান চন্দনের ব্যক্তিগত উদ্যোগে ২১ মার্চ শুক্রবার জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট পুলিশ সুপার আব্দুল ওয়াহাব। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ফয়সাল আলীম, জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান সহ জেলার ৫’টি উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।