কালাইয়ের বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

জয়পুরহাটের কালাইয়ে পুনট ইউনিয়ন বিএনপির উদ্দ্যােগে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া আলোচনা সভা ইফতার মাহফিল পুনট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ শনিবার বিকালে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুর রহমান চন্দন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন, জেলা বিএনপির আহবায়ক মাসুদ রানা, সাবেক যুবদল নেতা ওবাইদুর রহমান সুইট, মোক্তাদুল হক আদনান। এছাড়াও আহম্মেদাবাদ ইউনিয়নের আহবায়ক তাজ উদ্দিন, উদয়পুর ইউনিয়ন আহবায়ক মোঃ ইউনুস আলী, মাত্রাই ইউনিয়নের জাহিদুল ইসলাম সহ জেলার ৫’টি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা

Verified by MonsterInsights

কালাইয়ের বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

আপলোডের সময় : 07:35:38 pm, Saturday, 22 March 2025