1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১১:২৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১১৮ বার

খালেদ হাসান, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রামঃ কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ৪ নং পাইকের ছড়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকেলে ইউনিয়নের পাটেশ্বরী বরকতিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।

৪ নং পাইকের ছড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মন্টুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সানজিবুল আলম সোহেল, মাইদুল ইসলাম ও উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক রেজাউল করিম। পাইকের ছড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম রাসেল, ইউনিয়ন ছাএ দলের সভাপতি তামিম প্রমুখ।

এ সময় দোয়া ও ইফতার মাহফিলে  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com